রোড ট্যাক্স পরিশোধে মিলবে ‘ই-ট্যাক্স টোকেন’ 

Sep 29, 2025 - 13:39
Jul 9, 2026 - 06:30
 0  18
 রোড ট্যাক্স পরিশোধে মিলবে ‘ই-ট্যাক্স টোকেন’ 

প্রযুক্তি ডেস্ক 

রোড ট্যাক্স পরিশোধের পর কিউআর কোডযুক্ত ই-ট্যাক্স টোকেন এর সুবিধা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

গাড়ির মালিক বা চালক মুদ্রিত সনদের মতোই এ টোকেন ব্যবহার করতে বা স্মার্টফোনে প্রদর্শন করতে পারবেন বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরযানের নির্ধারিত রোড ট্যাক্স পরিশোধের পরিপ্রেক্ষিতে কিউআর কোড সম্বলিত ই-ট্যাক্স টোকেন সনদ প্রদান করছে। মোটরযান মালিক বা চালকরা মুদ্রিত ট্যাক্স টোকেন সনদের ন্যায় ই-ট্যাক্স টোকেন ব্যবহার করে বা স্মার্টফোনে প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবেন। ই-ট্যাক্স টোকেনে প্রদত্ত কিউআর কোড দ্বারা বিআরটিএ-এর সিস্টেম বা অ্যাপস থেকে মোটরযানের ট্যাক্স টোকেনের বৈধতা সম্পর্কিত তথ্যাদি যাচাই করা যাবে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।